ছবি: সংগৃহীত
সারাদেশ

জালে ধরা পড়ল ৮০ কেজির পাখি মাছ

জেলা প্রতিনিধি: বরগুনায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৭ ফুট লম্বা বিরল প্রজাতির ৭টি পাখি মাছ। এর মধ্যে সব থেকে বড়টির ওজন প্রায় ৮০ কেজি।

আরও পড়ুন: ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পাথরঘাটার এফবি মারিয়া নামক একটি ট্রলারের জেলেদের জালে গভীর সমুদ্র থেকে ধরা পড়ে মাছগুলো।

বিএফডিসি মৎস্য ঘাটের দায়িত্বরতরা জানান, মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম মিয়ার আড়ত থেকে জেলেরা এফবি মারিয়া নামের ট্রলারটি নিয়ে গভীর সমুদ্রে গিয়ে জাল ফেললে বিশাল আকারের পাখি মাছগুলো ধরা পড়ে।

আজ সকালে বিএফডিসি ঘাটে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে মো. জাহিদুল ইসলাম নামের এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাছগুলো ৬ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকায় কিনে নেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

মৎস্য ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে তেমন চাহিদা না থাকলেও বাংলাদেশের বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছের দাম কম বলেও জানান এই মাছ ব্যবসায়ী। তিনি মাছগুলোকে বিক্রি করতে ঢাকায় পাঠাবেন। এ মাছ বিদেশে রফতানি করা হয় বলে জানান এই ব্যবসায়ী।

পাথরঘাটা উপজেলার মৎস্য অধিদফতরের সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমাড় অপু জানান, দেশে এ মাছের চাহিদা কম হলেও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। পাখি মাছের বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিশ’। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে বাস করে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা