সংগৃহীত ছবি
সারাদেশ

ভৈরবে দুই দলের মারামারি, আহত ১০

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে , এসময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বাগেরহাটে চোর চক্র গ্রেফতার

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভৈরব থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ৫ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাকি ৫ জন পুলিশি ঝামেলা এড়াতে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

স্থানীয়রা বলেন, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের মাসুম মিয়া ও হুমায়ুন কবিরের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। একমাস আগে মাসুম মিয়ার লোকজন হুমায়ুন কবিরকে পিটিয়ে আহত করে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর হুমায়ুন কবিরের লোকজন মাসুম মিয়ার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা