সংগৃহীত
সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আরও পড়ুন : পিচ্চি রাজুকে কুপিয়ে হত্যা

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে স্বাস্থ্যগত তথ্যের হেলথ কার্ড উদ্ভোধন

স্থানীয়রা বলেন, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ১৫ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সভাপতি আব্দুল আজিম বলেন, হতাহত সকলেই পিকআপের যাত্রী। পর্যটক বহনকারী বাসটির সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পর্যটক হতাহত হয়নি।

আরও পড়ুন : হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা