সংগৃহীত ছবি
সারাদেশ

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আহত ৭

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি নিয়ে দ্বন্ডের সূত্র ধরে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

আরও পড়ুন: জেএমবির ৮ সদস্যের কারাদণ্ড

শুক্রবার ( ১৫ ফেব্রুয়ারি ) বিকেলে ব্যবসায়ী আরিফুর রহমান বাপ্পী বাদী হয়ে সদর মডেল থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্তরা হলেন- জহির, হারুন, রাজু, শরীফ, আরিফ, রিয়াজ, হৃদয়। তারা লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর শাখারিপাড়া এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, নুরনবী, তার ভাই জাফর, কোরবান আলী, বাবা তোফায়েল আহমেদ চৌধুরী, স্বজন নুরুল আমিন, কাদের ও মোর্শেদ। এর মধ্যে মোর্শেদের মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তারাও লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর শাখারিপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

মামলার বাদী বাপ্পী সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ও ইটভাটা ব্যবসায়ী।

অভিযুক্ত জহির জানান, নুরনবীও আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হয়।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোস্তফা কামাল জানান, থানায় মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা