সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাস্তার পাশে মিলল গৃহবধূর লাশ

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহ‌তরা হ‌লেন- রাজশাহীর বেলপুকুর থানার মা‌হিন্দ্রা গ্রা‌মের আলম মন্ড‌লের ছে‌লে শ‌রিফ (৪০), না‌টোরের বড়াইগ্রাম থানার আলাউদ্দি‌নের ছে‌লে রতন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে সা‌নি।

আরও পড়ুন: আলু আমদানির ঘোষণা

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৈয়ব বলেন, তারা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে যায়। পরে বাস থেকে নেমে তারা রেললাইনে গিয়ে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা