ছবি: সংগৃহীত
সারাদেশ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার উথুরা বাজারে আবুল মেম্বারের মার্কেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী খালেদ মাহমুদ সজিব (২৫) উথুরা ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সজিব উথুরা বাজারের আবুল মেম্বারের মার্কেটে দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করে আসছিল। গতকাল দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মেনজেনা গ্রামের সোহেল মিয়ার ছেলে মেহেদী হাসান শুভ (২৮), উথুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে রতন মিয়া (৩৪), একই গ্রামের দুলাল মিয়ার ছেলে রুদ্র মিয়া (২০), বনগাঁও গ্রামের আনিস মিয়ার ছেলে সৌরভ (১৯) গংরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সজিবের দোকানে প্রবেশ করে।

আরও পড়ুন: প্যারিস খালে স্বেচ্ছাসেবীদের অভিযান

এ সময় সজিব দোকানে না থাকায় তার ছোট ভাই খাইরুল আলম সোহান ও ভাগিনা ফেরদৌস আল সিমান্তকে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় সন্ত্রাসিরা সিমান্ত'র মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে।

পরে হৈচৈ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসিরা চলে যায়। পরে সজিব এসে হামলার কারণ জানতে চাইলে হামলাকারীরা তাকে ধাওয়া করে।

সন্ত্রাসিরা সজিবের দোকানে প্রবেশ করে ১ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা লুট করে এবং ২ লক্ষ ২০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা

চিকিৎসক সিমান্তকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় খালেদ মাহমুদ সজিব বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান শুভ জানান, আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। সাকিব-সজীব মিলে রুদ্রকে মারধর করে। আমি ফিরাতে গেলে তারা আমার উপর হামলা চালায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা