সংগৃহীত ছবি
সারাদেশ

হাসপাতালে শিশু রোগীর চাপ, বেড়েছে মৃত্যুও

জেলা প্রতিনিধি: শীতে ফরিদপুরের হাসপাতালগুলোতে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে শিশুরা। গত মাসের চেয়ে হাসপাতালে বেড়েছে শিশু মৃত্যুর সংখ্যা।

আরও পড়ুন: অভিনব কায়দায় ছিনতাই, আটক ২

ফরিদপুরের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, জেলার তাপমাত্রা ‘অস্থিতিশীল’ অবস্থায় রয়েছে। যার প্রভাব পড়ছে মানুষের জীবযাত্রাসহ শিশুদের ওপর। গত ১২ জানুয়ারি ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.২ ডিগ্রি, ১৩.১৩ ডিগ্রি ও ১৪ জানুয়ারি ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরে এবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২৩ জানুয়ারি। এছাড়া অন্য সবদিনের তাপমাত্রা সর্বনিম্ন ১৪ থেকে সর্বোচ্চ ২৩ এর মাঝামাঝি উঠানামা করছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে এক বছরে ২৬ কুষ্ঠরোগী শনাক্ত

ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শীতের তীব্রতা ফরিদপুরে আগামী ২/৩ দিন একইরকম থাকবে।

১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯২৩, জেনারেল হাসপাতালে ৪১১ এবং শিশু হাসপাতালে ১ হাজার ৬৬ জনসহ মোট ২ হাজার ৫০০টির মতো শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেলে ৭১টি, জেনারেল হাসপাতালে একটি ও শিশু হাসপাতালে ৩৬টিসহ মোট ১০৮টি শিশু মারা গেছে এই জানুয়ারি মাসে।

আরও পড়ুন: অভিনব কায়দায় ছিনতাই, আটক ২

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গনেশ কুমার আগরওয়ালা জানান, শীতের তীব্রতা কমে গেলে শিশুদের ওপর নতুন করে আরেকটি ধাক্কা আসতে পারে। এজন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা