সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় স্ত্রী লিপি খাতুনকে (৩২) কুপিয়ে হত্যার দায়ে স্বামী রুবেল সরদারকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে এক বছরে ২৬ কুষ্ঠরোগী শনাক্ত

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় ঘোষণা করেন।।

দণ্ডপ্রাপ্ত রুবেল পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। রাজবাড়ী জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রুবেল-লিপি দম্পতির ৩ সন্তান রয়েছে। রুবেল মাছের ব্যবসা করতেন। সংসার ভালোই চলছিল। এক পর্যায়ে মাছের ব্যবসা ছেড়ে রুবেল বেকার হয়ে বাড়িতেই থাকা শুরু করে। তখন থেকে রুবেল মাদকাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো। একদিন তার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। পরে রুবেল স্ত্রীকে আবার নিয়ে আসেন। ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে পারিবারিক কলহের জেরে তাদের ২ জনের ঝগড়া হলে রুবেল ধারালো দা দিয়ে স্ত্রী লিপিকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে দেয়। পাংশা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠান।

আরও পড়ুন: সিরাজগঞ্জে গলা কেটে হত্যা তিন

নিহত লিপির বাবা এলেম আলী শেখ বাদী হয়ে রুবেলকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রুবেল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপর থেকে কারাগারেই রয়েছেন তিনি।

রাজবাড়ী জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ উভয়ই সন্তুষ্ট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা