সংগৃহীত ছবি
সারাদেশ

রাস্তা পার হতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল শিশু শ্রেণির শিক্ষার্থী আদিবা ইসলাম (৫)। হঠাৎ করেই মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে যায় আদিবা। এসময় অটোরিকশার চাপায় সে নিহত হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রানীসার গ্রামের বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। তার বাবা একজন ভূমি কর্মকর্তা। আদিবা নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ নারীর মৃত্যু

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর মায়ের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই মায়ের হাত ছেড়ে দৌড় দেয় আদিবা। এসময় সে চলমান একটি অটোরিকশার নিচে পড়ে। এরপর তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবা ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহমুদা বেগম জানান, ‘আমার সোনামনিকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। প্রতিদিন আমার হাত ধরে বাড়ি ফেরে। আজ হঠাৎ করেই হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে আমার মেয়েটা শেষ হয়ে গেল। আমার মা আর কথা কয় না।’

আরও পড়ুন: স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, নাগেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা