সংগৃহীত
সারাদেশ

রাজশাহীতে হেরোইন উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলাতে ৮ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। গোয়েন্দা তথ্যের অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামার বাড়ি থেকে এসব হেরোইন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাক চাপায় শ্রমিক নিহত

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার সাইফুর রহমান এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন।

তিনি জানান, গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে ফরিদুল ইসলামের খামার বাড়িতে রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে বালির স্তূপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় হেরোইন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

পুলিশের অভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে খামার বাড়ির মালিক ফরিদুল ইসলাম ও বাড়ির কেয়ারটেকার সোহেল রানা তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ব্যক্তিসহ খামার বাড়ির দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক ধরা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ সুপার জানান, এসব ফরিদুল ইসলামের নেতৃত্বে ভারত সীমান্ত থেকে বিশেষ মাধ্যমে সোহেল ও তা সঙ্গীরা সংগ্রহ করে খামার বাড়িতে রাখতেন সুবিধামতো দেশের বিভিন্নস্থানে অর্থের বিনিময়ে সেগুলো বিক্রির জন্য।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা