ছবি: সংগৃহীত
সারাদেশ

কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগমের সমর্থকদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও তার নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: এবারের নির্বাচন আদর্শ নির্বাচন

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তাহমিনা বেগমে বলেন, মাদারীপুর-৩ আসনে নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের অপচেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু আপনাদের সাহসী ভূমিকার জন্য তারা সফল হতে পারিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মাদারীপুর-৩ আসনের নিপীড়িত ও অবহেলিত জনগণ মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: নির্বাচনী খেলা শেষ

তখন থেকেই আমার নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের হুমকি, কর্মী হত্যা, হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এরই অংশ হিসেবে আমার ঈগল প্রতীকের কর্মী ইস্কান্দার খাকে হত্যা, গণসংযোগে বোমা হামলা, নির্বাচনে আমার পোলিং এজেন্ট শোভা আক্তারসহ বেশ কয়েকজন কর্মীকে গুরুত্বরভাবে জখমসহ বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলাসহ সন্ত্রাসী কার্যক্রম চালায় আমার প্রতিপক্ষের সমর্থকরা।

আরও পড়ুন: এমপিদের গেজেট প্রকাশ

কিন্তু অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, নির্বাচনের শুরু থেকেই প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা যে সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছিল, তা নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পরও চালিয়ে যাচ্ছে। ফলাফল ঘোষণায় প্রতিপক্ষ প্রার্থী পরাজিত হওয়ার ঘোষণার পর তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রা আরও বৃদ্ধি হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্ন সম্পাদক মীর মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, দপ্তর সম্পাদক মো. বেলাল সরদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসিউর রহমান সবুজ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সাইদ আহম্মেদ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা