সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে পিকআপভ্যানে আগুন

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপভ্যানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: খড়ের গাদায় আগুন দিয়েছে

শনিবার (৬ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এলাকায় পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় ঢাকামুখী ড্রামবাহী পিকআপ ভ্যানটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে তাঁর আগেই পিকআপ ভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলি পুড়ে যায়।

আরও পড়ুন: ভোটকেন্দ্রের পাহারায় লাশ উদ্ধার

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, চালক বলেছেন ৮-১০ জন দুর্বত্ত চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। পরে চালক ও তার সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রল বোমা ছুঁড়ে পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেছেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে পিকআপভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে গেছে। চালক ও চালকেরা সহকারী নেমে পড়ায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা