ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস পালন 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও অপরাজেয়-৭১ এর পাদদেশে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

আরও পড়ুন: নানা আয়োজনে লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস পালিত

শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একে একে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

আরও পড়ুন: বিজয় দিবসে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান

পরে সেখান থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নরেশ চৌহান ও শহীদ মোহাম্মদ আলীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু প্রমুখ।

এছাড়া কর্মসূচি হিসেবে থাকবে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজসহ নানা আয়োজন।

আরও পড়ুন: বোয়ালমারী থানাকে দালালমুক্ত করার ঘোষণা

৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা