সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে ৭৬

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৬২) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে জেলার সদর উপজেলার লক্ষীনারায়নপুর এলাকার আলমগীরের ছেলে তানভীর (২০) দুজন মোটরসাইকেল আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে বেপরোয়া গতির মোটরসাইকেলটি সন্ধ্যার দিকে রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়।

আরও পড়ুন: মেয়ের কোপে প্রাণ গেল বাবার

একপর্যায়ে পেছন থেকে মোটরসাইকেল পথচারী মজিবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক তানভীর ও আরোহী রাব্বিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কতৃব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। পরে মোটরসাইকেল আরোহী মো. ইউসুফকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা