সারাদেশ

হবিগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে মিজানুর রহমান মিজান নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মীরনগর গ্রামে গত ১৭ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ

অভিযুক্ত মিজান মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের চাচাতো ভাই।

গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -০৩ হবিগঞ্জ এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ভোলায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মামলা সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের জনৈক এক মহিলার স্বামী ইট ভাঁটায় কাজ করেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের বাসিন্দা আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করতেন। লোক লজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে বলেননি। গত ১৭ই অক্টোবর সকাল ৬ ঘটিকায় ভিকটিম নারী প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশের পুকুর পাড়ে টয়লেটে গেলে মিজানুর রহমান টয়লেটের দরজা খোলে তাকে বেড় করে এনে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তাঁর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং মিজানকে আটক করে ৯৯৯ এ ফোন করে। ফোন পেয়ে পুলিশ আসলে মিজান কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ আদালতে মামলা করতে পরামর্শ দেয়।

প্রসঙ্গত, মিজানুর রহমান বিরুদ্ধে এর আগেও জাল সার্টিফিকেট দেখিয়ে স্কুল কমিটির সভাপতি হওয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা আত্মসাৎ, মোবাইল চুরি, আদালতে হট্টগোল এর কারণে সাজা সহ অসংখ্য অভিযোগে রয়েছে। এসব ঘটনা নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা