সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে ভবনে আগুন

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দরে একটি বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে নবীগঞ্জের কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় এই ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

এলাকাবাসী বলেন, অলিম্পিয়া এলাকার জাহাঙ্গীর আলমের বাসায় রাতে আগুন দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক মো. জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টার পরে আমার বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকেরা এসে নিয়ন্ত্রণে আনে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায় নি।

আরও পড়ুন: সাজাপ্রাপ্ত দস্যু গ্রেফতার

বন্দর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসেন বলেন, বন্দরের কদমরসুল এলাকায় জাহাঙ্গীর আলমের বাসায় ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা