সংগৃহীত
সারাদেশ

বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ 

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের নাগের চরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাসায় শিশুসহ মা-বাবা দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: ট্রাকের সংঘর্ষে পিকআপচালক নিহত

রোববার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধকৃত ব্যক্তিরা হলেন, অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের আড়াই বছর বয়সী ছেলে কাব্য।

দগ্ধদের স্বজন আরমান আলি বলেন, অরিজিৎ ব্যাংকে চাকরি করেন। ভোরের দিকে তার স্ত্রী দুধ গরম করতে চুলা জ্বালায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে দগ্ধ ২ শিশুর মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানায়, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জন আমাদের জরুরি বিভাগে আসে। আগুনে অরিজিৎ এর শরীরে ১৪%, রিংকুর ৮০% এবং কাব্যর ২০% শরীর দগ্ধ হয়েছে। শিশুটি ও তার মায়ের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা