ছবি: সংগৃহীত
সারাদেশ

মোরেলগঞ্জে জেলা চ্যাম্পিয়ান দলকে সংবর্ধনা 

এস. এম সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা চ্যাম্পিয়ান ফুটবল দলকে সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্ত্রী গ্রেফতার

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে প্রশাসনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম।

উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন- সহকারী শিক্ষা অফিসার অসিত বর্মন, একাডেমিক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ ও আইসিটি অফিসার ত্রিদীপ সরকার প্রমুখ।

আরও পড়ুন: সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার ও জেলা চ্যাম্পিয়ান ফুটবল দলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। একই সাথে বিজয়ী খেলোয়ারদের মাঝে ফুটবল, জার্সি, বুটসহ নানা ক্রীড়াসামগ্রী উপহার দেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মোরেলগঞ্জ উপজেলা ১৪ নং পঞ্চকরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় চিতলমারী উপজেলাকে পরাজিত করে জেলায় চ্যাম্পিয়ান হয় মোরেলগঞ্জ উপজেলা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা