ছবি-সংগৃহীত
সারাদেশ

ফেনীতে আগুনে দগ্ধ ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ফেনীতে আগুনে দগ্ধ হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে তাদের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে ভারতীয় ছবি আমদানি

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১ টায় বিরিঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ফকির বাড়ির রনির ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬)।

পুলিশ বলেন, মঙ্গলবার রাতে ২ সন্তানকে নিয়ে তাদের মা পলি ঘুমিয়ে পড়েন। রাত ১ টার দিকে আগুন দেখে চিৎকার শুরু করেন তিনি। প্রতিবেশীরা ঘটনাস্থল গিয়ে ১ সন্তানের মরদেহ উদ্ধার করে।পলি ও অন্য ছেলেকে আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরেক সন্তানও মারা যান। আহত পলির শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।

আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে আগুন

নিহত শিশুর চাচা কামরুল ইসলাম অভিযোগ করে জানান, ফকির বাড়ির হোনা মিঞা ৩০ সেপ্টেম্বর মারা যান। তাকে কবরস্থানে দাফন করা নিয়ে আমাদের পরিবারের সাথে ঝামেলা হয়। তখন আনোয়ার, বাদল, রমজান ও জনি আমাদের মেরে ফেলার হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে তারা ঘরে আগুন লাগিয়ে এ হত্যা করেছে।

প্রতিবেশী মো. নুরুল ইসলাম রাহাত বলেন, চিৎকার শুনে আমরা দৌড়ে আসি। তাদের বাড়ির গেইট ভেতর থেকে লাগানো ছিল তাই সাথে সাথে ঢুকতে পারিনি।

আরও পড়ুন:

ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জসিম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনের সূত্রপাত কোথায় থেকে সেটি এখনও বলা যাচ্ছে না।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা