অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কৃত
সারাদেশ

অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: খেলাঘর ফরিদপুরের আয়োজনে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা পুরস্কৃত হয়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৮ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ১৫ আগস্ট পর্যন্ত।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের গোয়ালচামট মর্নিং বেল স্কুল চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি আলেয়া হক, উত্তম দত্ত ও রুবিয়া মিল্লাত, অর্থ সম্পাদক কাজী আলী আহসান কল্লোল, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববী, বৈশাখী চক্রবতী প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা