সারাদেশ

বাস চাপায় পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় নুরুল হুদা (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বগুড়ায় প্রকাশ্যে প্রভাষককে কুপিয়ে হত্যা

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিক উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা ওই ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুর নবীর নতুন বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে।

আরও পড়ুন : ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সোনাপুরগামী লাল সবুজ নামীয় অজ্ঞাতনামা একটি বাস উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে পথচারী নুরুল হুদাকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওই সড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ রাখে। পরবর্তীতে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন : বেনাপোলে একটি ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ মরদেহের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা