সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল বাইক আরোহীর

জেলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইব্রাহিম ফরাজি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আরও ১১ মৃত্যু, হাসপাতালে ২৩২৭

রোববার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন লেবুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই উপজেলার মো. রফিজল কাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে বের হয়। এ সময় লেবুখালী এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যান তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা