সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে কুঁপিয়ে হত্যার ৯ মাস পর ঘাতক স্বামী সোনা মিয়াকে (৫২) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

আরও পড়ুন : পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

মঙ্গলবার (২২ আগস্ট) ভোররাতে ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনা মিয়া উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগরপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

সখীপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, হত্যার পর সোনা মিয়া ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। সবশেষ ধামরাই উপজেলার কেলিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শনিবার সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে (৪০) নিয়ে লাকড়ি কাটতে উপজেলার দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দাঁ দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা। সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন সাহিদা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, স্ত্রীকে হত্যা করে স্বামী সোনা মিয়া ৯ মাস পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ধামরাই থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা