সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নৈশকোচের চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঢাকার প্রবেশমুখ আটকালে ব্যবস্থা

শুক্রবার (২৮ জুলাই) রাতে দিকে কুড়িগ্রাম-সোনাহাট সড়কের আন্ধারীর ঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহিন (২৫), সুমন (২৮) ও সাগর (২২)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে।

আরও পড়ুন : যারাই চোখ রাঙাচ্ছে, লাভ হবে না

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নৈশকোচটিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

আরও পড়ুন : দাবি এক সরকারের পদত্যাগ

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে আছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা