সারাদেশ

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

এ আর সুমন, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় গাঁজাসহ মোছা মালা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : জনভোগান্তি হলে কর্মসূচিতে নিষেধাজ্ঞা

সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত আবুল কাশেমের স্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপি এ ম এর নির্দেশনায় এসআই হানিফ সরকার, এ এসআই মো নূর আলম, কনস্টেবল মো. আতিকুল ইসলাম শাওন ও নারী কনস্টেবল জান্নাতুল আরা সেতু এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলা, সৈন্যসহ নিহত ৩৪

অষ্টগ্রাম থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, মালা আক্তার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল আনুমানিক সোয়া ৩টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ বাঙ্গালপাড়া গ্রামে সরকারি এলএসডি খাদ্য গুদামের সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মালা আক্তারকে আটক করা হয়। এই ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা