ছবি : সংগৃহিত
সারাদেশ
কক্সবাজার পৌরসভা

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরেরা

এম.এ আজিজ রাসেল: শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র—কাউন্সিলরেরা।

আরও পড়ুন: মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

রোববার (২৩ জুলাই) সকালে তাঁদের শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

শপথ গ্রহণের পর কক্সবাজার পৌরসভাকে সাজাতে নবউদ্যোমে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, "সেপ্টেম্বর থেকে নতুন পৌর পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন: কেশবপুরে আইনজীবীদের মত বিনিময় সভা

এই কমিটি সবার পরামর্শের এলাকার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ তরান্বিত করবে। যাতে ওয়ার্ডে ওয়ার্ডে কাঙ্খিত উন্নয়ন হয়। কোন নাগরিক যেন সেবা থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে কারও গাফেলতি মেনে নেয়া হবে না।"

মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পাশাপাশি শপথ গ্রহণ করেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার।

আরও পড়ুন: কারো ফরমায়েশে নির্বাচন হবেনা

সাধারণ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।

আরও পড়ুন: গাইবান্ধায় যৌথ সম্মেলন অনুষ্ঠিত

প্রসঙ্গত, গত ৫ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১২ জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা