ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে মাদকসহ বিদেশী নাগরিক গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৮৪ বোতল বিদেশী মদ ও ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল শেখ (২৪) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দুই মাথা নিয়ে শিশুর জন্ম

গ্রেফতার হওয়া সাইফুল শেখ ভারতের হাড় সিং মাড়ী জেলার শুকচর থানার রাজ মাহমুদের পুত্র।

বুধবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুন: বোয়ালমারীতে চুরি করতে গিয়ে খেলেন গণধোলাই

উলিপুরের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ্'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে সাইফুল শেখকে ৮৪ বোতল বিদেশী মদ ও ৫শত পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

আরও পড়ুন: ভাঙ্গুড়ায় চিকিৎসা সেবার ভরসাস্থল ডা. হালিমা

উলিপুর থানার অফিসার্স ইনচার্জ গোলাম মর্তুজা জানান, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা