সারাদেশ

ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরে ট্রেনে কাটা পড়ে সানোয়ার জাহান শিমুল (২৮) নামে সাবেক এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

জামালপুর-ময়মনসিংহ লাইনে সদর উপজেলার শরিফপুরের বগালী এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। বুধবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতে শিমুলের বাড়ী শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামে। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জামালপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বগালী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন শিমুল। এ সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শিমুলের মানসিক সমস্যা ছিল। তাই চার বছর চাকরির পর তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।

জিআরপি থানার ওসি আরো বলেন, এ ব্যপারে জামালপুর জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা