সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন : ঈদযাত্রা ‘নির্বিঘ্ন’ হয়েছে

বুধবার (২৮ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নাম্বার বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বুধন্তীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি ছিটকে সড়কে পাশে নালায় পড়ে যায়। এই ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন : সৌদিসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ

ওসি আরও বলেন, ঘাতক ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা