সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে উলিপুর ডট কম’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘উলিপুর ডট কম’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১৮ জুন) বেলা ১১টায় উলিপুর প্রেস ক্লাব হলরুমে কেক কেটে রংপুর বিভাগের নিবন্ধিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বিশেষ এ দিনটিতে সমাজকর্মী অনিকেত মাসুমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উলিপুর ডট কমের প্রতিবেদক জাহিদ হাসান।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন।

গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিদিনের সংবাদের সাজাদুল ইসলাম সাজু, আজকালের খবরের খালেক পারভেজ নালু, ভোরের ডাকের নুরবক্ত মিঞা, দৈনিক জনতার ইউনুস আলী, স্বাধীন মতের আসলাম উদ্দিন আহম্মেদ, পরিবেশের নুরুজ্জামান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি রোকুুজ্জামান মানুসহ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সুধিজন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা