ছবি : সংগৃহিত
সারাদেশ
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

খাগড়াছড়িতে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ও শিশুশ্রম নিরসনে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বরিশালে প্রার্থীর ওপর হামলাকারী আটক

সোমবার (১২ জুন) খাগড়াছড়ি জেলা প্রশাসন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কারখানা পরিদর্শক মো.মোজাম্মেল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো. মোকসেদুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী লিয়াকত আলী চৌধুরী।

এসময় বক্তরা বলেন, এ জেলায় শিশু শ্রমিকরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের সকলের ডাটাবেইজ তৈরী করে বিভিন্ন প্রশিক্ষণ এবং শিশু শ্রমিকদের উপর নির্ভরশীল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। তার পাশাপাশি বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে শিশুশ্রম নিরোৎসাহিত করার আহবান জানানো হয়।

আরও পড়ুন: বরিশাল-খুলনায় আ’লীগের বিজয়

বর্তমান সরকারের নানামুখী চ্যালেঞ্জিং পদক্ষেপ নেয়ার কারণে শিশু শ্রমিকদের সংখ্যা দিন দিন কমছে। এ পর্যন্ত ৮টি সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভাগের বিভাগীয় প্রধান,বেসরকারী উন্নয়ন সংস্থা, আবাসিক হোটেল রেস্তোরা ও দোকান-মালিক সমিতির নেতৃবৃন্দ ও সংবাদিক প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা