ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : ডেঙ্গুতে ১০ দিনে ৯ মৃত্যু

রোববার (১১ জুন) সকাল ৬ টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : কাজাখস্তানে দাবানল, নিহত ১৪

এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। এছাড়া গুরুতর আহত ১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা