সারাদেশ

অস্ত্রসহ ১৬ স্কুলছাত্র আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ ৫

বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশনের উত্তর পাশে বাঁশহাটি এলাকার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত কিশোরদের বাড়ি গাইবান্ধা পৌরসভার ও আশেপাশের এলাকায়।

আরও পড়ুন : পরিবর্তন না আনলে মালয়েশিয়া ‘টিকবে না’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু স্কুলছাত্রকে ব্যাগ কাঁধে নিয়ে রেল স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়। তাদের অস্বাভাবিক চলাফেরা ও আচরণে স্টেশনে থাকা লোকজন ভীত হয়ে পড়ে। সংবাদ পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্কুলব্যাগ ও স্কুল পোশাক পরিহিত ১৬ জনকে আটক করে। তাদের স্কুলব্যাগ তল্লাশী করে বই-খাতার ভেতর লুকানো অবস্থায় কয়েক প্রকারের ধারালো অস্ত্র পাওয়া যায়।

আটককৃতরা হলেন আয়ান আলী, লিমন মিয়া, মুন্না আকন্দ, লিয়ন ইসলাম, আলী সান, মেহেদী হাসান, মেজবাউল ইসলাম, হিমেল সরকার, শালিন, রিয়াদ সরকার, মজিদ আদনান, জীবন সরকার, রিয়াদ সরকার ও জান্নাতুল ফেরদৌস। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে শহরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা