ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে একরামুল হক (৪২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় আরসার ৮ সদস্য গ্রেফতার

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আছিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একরামুল হক উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশ থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল। ট্রাক্টরটি আছিয়ার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের চাকার বেয়ারিং ভেঙে যায়। চালক একরামুল ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন।

আরও পড়ুন : কর্ণফুলী থেকে নারীর লাশ উদ্ধার

একপর্যায়ে জগ থেকে পিছলে বালু বোঝাই ট্রাক্টর তার উপর পড়লে তিনি চাপা পড়েন। আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা