ছবি : সংগৃহিত
সারাদেশ
পলাশবাড়ীতে লেডি মাস্তান

শ্যামলীর শাস্তির দাবিতে মানববন্ধন

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধার সন্তান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী পরিচয় দানকারী লেডি মাস্তান ও ভূমিদস্যু শ্যামলী আকতার কর্তৃক ভূমি দখল ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পুলিশ প্রশাসনসহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ ৫ সদস্য গ্রেফতার

শনিবার (৩ জুন) সকাল ১১টায় স্থানীয় চৌমাথা মোড়ে এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার গুলো মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণ করে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি সহ ১২টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিলো ৷ অবশেষে অফিসার ইনচার্জ মাসুদ রানার আশ্বাসে মানববন্ধন তুলে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় ৷

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

এসময় বক্তব্য রাখেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, ভূক্তভোগী পরিবারগুলোর মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গনি মন্টু সহ অনেকে।

এসময় বক্তারা বলেন এই শ্যামলী আক্তার মুক্তিযোদ্ধার কন্যা পরিচয়ে বিভিন্ন সময়ে অত্র উপজেলার উপজেলা চেয়ারম্যান ও সম্মানী মানুষদের হেয় প্রতিপন্ন করা সহ ভুমি জবরদখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে ৷ আমরা এর অবসান চাই ৷

বক্তারা মুক্তিযোদ্ধার সন্তান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী পরিচয়দানকারী লেডি মাস্তান ও ভূমিদস্যু শ্যামলী আকতারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এবিষয়ে জানান, শ্যামলীর বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আজকের মানববন্ধনের বিষয়ে আমি কিছু জানিনা।

শ্যামলী বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হয়রানি করেছে যার কারণে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা