সারাদেশ

ত্রিশালে সাংবাদিকের উপর হামলাকারী গ্রেফতার

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকের উপর হামলাকারী উপজেলার সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান ওরফে বাবুকে ত্রিশাল থানা পুলিশ সোমবার মধ্যরাতে বাবুপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।

ত্রিশাল থানা পুলিশ ও অভিযোগের প্রেক্ষিতে জানা যায়- ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক মোমিন তালুকদার গত ২১ মে সাখুয়া ইউনিয়নের নতুন বাজারে পেশাগত কাজে বের হলে সাখুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান ওরফে বাবু তার পিতা দুলাল ফকিরের নির্দেশে সন্ত্রাসী বাহিনী নিয়ে মোমিন তালুকদারের উপর অতর্কিত ভাবে হামলা করে ক্যামেরা ছিনতাই ও তার ছোট ভাই আরিফুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে নগদ ৬৭ হাজার টাকা নিয়ে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ টাকার ক্ষতিসাধন করে সন্ত্রাসী বাবু গংরা।

পরে সাংবাদিক মোমিন তালুকদার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা নিলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠিয়ে সাংবাদিক মোমিন তালুকদারকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মোমিন তালুকদার বর্তমানে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে ত্রিশাল থানা ওসি মাইন উদ্দিন এ ঘটনায় সন্ত্রাসী বাবুকে গ্রেফতার করতে থানা পুলিশের সদস্যদের কঠিন ভাবে নির্দেশ দিলে রাত দিন অভিযান চালিয়ে ত্রিশাল থানার চৌকস পুলিশ অফিসার এস আই মুন্জুরুল হক ও এ এস আই নজরুল ইসলাম সন্ত্রাসী বাবুকে সোমবার দিবাগত মধ্যরাতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত ক্যামেরা উদ্ধার করে ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে ত্রিশাল থানার এস আই মঞ্জুরুল হক ও এএসআই নজরুল ইসলাম জানান ওসি মাইন উদ্দিন স্যারের নির্দেশে মামলার এজাহার ভুক্ত ১নং আসামী মাহমুদুল হাসান ওরফে বাবুকে সোমবার মধ্যরাতে বাবুপুর এলাকা থেকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, এজাহার ভোক্ত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং অতি দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা