সারাদেশ

ফরিদপুরে চাঁদের বিরুদ্ধে মামলা

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) বিরুদ্ধে এবার ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সাত পরামর্শ

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সে জেলা শহরের দক্ষিণ আলীপুরের ওলিউল হকের ছেলে। দুপুরে ফরিদপুর কোর্টের পরিদর্শক আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বর্তমানে আতংকের মধ্যে রয়েছে। তাছাড়া বিভিন্ন গণ-মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য কোতয়ালী থানাকে নির্দেশ দেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

এ ব্যাপারে মামলার বাদী ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা, মেরে ফেলে ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না।

তিনি আরও বলেন, এজন্য আমরা আইনের দারস্থ হয়েছি বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠ বিচার পাবো। তিনি দাবী করেন, এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিলো তা ফাঁস হয়ে গেছে।
বিভাষ দত্ত, ফরিদপুর

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা