অ‌গ্নিকাণ্ড
সারাদেশ

উলিপুরে অ‌গ্নিকাণ্ডে সর্বস্বান্ত ২ পরিবার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর প্রতিনিধি : কুড়িগ্রা‌মের উলিপু‌রে ভয়াবহ অ‌গ্নিকাণ্ডে দুটি প‌রিবা‌র একেবারে সর্বশান্ত হ‌য়ে‌ গে‌ছে। এ ঘটনায় সব কিছু হারি‌য়ে পরিবার দুটি খোলা আকা‌শের নি‌চে মান‌বেতর জীবন যাপন কর‌ছে।

আরও পড়ুন : আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপ‌জেলার দুর্গাপুর ইউনিয়নের গো‌পিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস সূত্রে জানা গে‌ছে, দুপু‌রে ওই গ্রা‌মের ফের‌দৌস আলীর ঘর থে‌কে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কি‌টের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহু‌র্তের ম‌ধ্যে ফের‌দৌস ও তার ভাই দেলওয়ার হোসেনের বসতঘর পুড়ে ছাই হ‌য়ে যায়।

আরও পড়ুন : সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ক্ষ‌তিগ্রস্তরা জানান, দুই ভাইয়ের ৭টি বসত ঘর, ২টি রান্নাঘর, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, স্বর্ণালংকার, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। বর্তমা‌নে সব কিছু হা‌রি‌য়ে তারা নিঃস্ব হয়েছেন।

উলিপুর ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাস আলী জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হ‌য়ে‌ছে। কিন্তু এরম‌ধ্যে সব কিছু শেষ হয় যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা