সারাদেশ

শ্রেণিকক্ষে আটকে নির্যাতনের মূলহোতা গ্রেফতার

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আটকিয়ে পনেরো বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে পাশবিক নির্যাতনের ঘটনার মূলহোতা রুমাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধাকে (১৫) নির্মম নির্যাতন করা হয়। এরপর নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে।

আরও পড়ুন : বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

বুধবার দুপুর ১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম রুমাকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড় হতে তাকে গ্রেফতার করা হয়। রুমা মাঝকান্দি এলাকার নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির মেয়ে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম বলেন, গত ১৭ই মার্চ মধুখালীর আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকিয়ে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে রুমাকে ওই বাবা-ছেলেকে পাশবিক নির্যাতনের নির্দেশ দিতে দেখা যায়। সেখানে রুমার সাথে আরও ৮-১০ জনকে নির্যাতন করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করতে পারলেও ঘটনার পর থেকে রুমা আত্মগোপনে চলে যায়।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

গ্রেফতার এড়াতে এর মধ্যে রুমা একেক করে দেশের ৫টি জেলায় অবস্থান করেন। সর্বশেষ মাগুরা জেলা থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে একটি গাড়ি থেকে নামলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার প্রায় দুই মাস পর আলোচিত রুমাকে গ্রেফতার করতে সক্ষম হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা