ছবি-সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় গোলাগুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

শুক্রবার (১২ মে) বিকেল ৪টার দিকে উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শুক্কুর রহমান (২২)। তিনি উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এর ফয়জুল করিমের ছেলে। তিনি আরএসওর সদস্য বলে প্রচার রয়েছে।

স্থানীয় রোহিঙ্গারা জানান, বিকেল ৪টার দিকে উখিয়ার ১৫ নম্বর ক্যাম্প জামতলি ব্লক ই/৩ তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে শুক্কুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, জামতলি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা