ছবি-সংগৃহীত
সারাদেশ

দুই কিশোরের মরদেহ উদ্ধার

এহছানুল হক ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : ইসলামপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

সোমবার (৮ মে) রাত ৮টার দিকে উপজেলার মরিচারচর বালুরঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪) ও বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৬)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার

তিনি জানান, বিকেলে ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিলেন ফয়সাল। ওই সময় গোসলে নেমে পৃথিবী নামে কিশোর ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাপ দেয় ফয়সাল। এতে সে নিজেও নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা