সারাদেশ

মদ ও সিএনজিসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দেশীয় মদসহ একটি সিএনজি আটক করা হয়েছে।

আরও পড়ুন : স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

বুধবার (৩ মে) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানা পুলিশের একটি দল এসআই মো: ফয়েজ আহম্মেদ এর নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমতল নামক এলাকার আমতল হোটেলের সামনে চেকপোস্টে ডিউটি করাকালীন একটি সিএনজিকে থামানোর জন্য সংকেত দেন, কিন্তু চালক সিএনজিটিকে দাঁড় না করে উল্টো পালানোর সময় সিএনজি থেকে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ মোঃ হাফিজুর রহমান (৫২) নামক এক মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি তল্লাশি করে চালকের দেখানো মতে যাত্রী বসার পিছনের সিট হতে ৩টি প্লাস্টিকের ড্রামের ভেতর রক্ষিত অবস্থায় ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ সিএনজি জব্দ করা হয়।

আরও পড়ুন : রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

আটককৃত মোঃ হাফিজুর রহমান (৫২) বাগেরহাট জেলার গোটাপাড়া ইউনিয়নের পান্না পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মৃত ইউসুফ আলী এর ছেলে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনচারুল করিম জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা