সারাদেশ

বখাটের কোপে প্রাণ গেল কিশোরীর

জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় বখাটে কিশোরের এলোপাতাড়ি দায়ের কোপে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভারতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

মঙ্গলবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বারহাট্টার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের মুক্তি বর্মনকে (১৬) স্কুল থেকে ফেরার সময় পথরোধ করে এক বখাটে। ওই স্কুলছাত্রী প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে এবং প্রেমনগর-ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বখাটের নাম কাউছার মিয়া (১৯)। সে একই গ্রামের সামছু মিয়ার ছেলে।

আরও পড়ুন : সুদান ছেড়েছে ১ লাখ মানুষ

মঙ্গলবার সন্ধ্যায় স্কুলছাত্রী মুক্তি বর্মনের ভাই লিটন বর্মন মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বোন মুক্তিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : অক্টোবরে হতে পারে তফসিল

মুক্তি বর্মনের সহপাঠীরা জানায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে স্কুল থেকে আমরা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে কাউছার এসে দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। আমরা ভয় পেয়ে যাই। চিৎকারে লোকজন এসে মুক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেত্রকোনায় পাঠানো হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মরদেহ নেত্রকোনা হাসপাতালে আছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা