সারাদেশ

কেশবপুরে উত্তরা ব্যাংকের উপশাখার উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোর জেলার কেশবপুর উপজেলার থানার মোড় নামক স্থানে উত্তরা ব্যাংক পি এল সি এর ২৮ তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) উক্ত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে। উত্তরা ব্যাংক পিএল সি কেশবপুর উপশাখার শুভ উদ্বোধন করেন উত্তরা ব্যাংক পিএল সি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএল সি প্রধান কার্যালয়ের নির্বাহী মহাব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, উত্তরা ব্যাংক পিএল সি প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ রবিউল হাসান, উত্তরা ব্যাংক পিএল সি এর উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ রফিক নেওয়াজ, উত্তরা ব্যাংক পি এল সি এর সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখার প্রধান এম এম আব্দুস সামাদ, উত্তরা ব্যাংক পিএল সি কেশবপুর উপশাখার ব্রাঞ্চ ইনচার্জ মোঃ রাজিবুল হাসান, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ওকেশবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তরা ব্যাংক পি এল সি সহ সকল মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মোঃ তাওহিদুর রহমান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা