সারাদেশ

নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিনের মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আরও পড়ুন: আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল শুরু

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের পঞ্চম তলায় ফুডপেস্তা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করে এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের দাবি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য ও অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা বহিরাগত ব্যক্তিকে বাদ দিয়ে সদর ও সুবর্ণচরের স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হোক।

তিনি বলেন, আমি আমার মাতৃতুল্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নোয়াখালীর ঠিকানা আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো।

আরও পড়ুন: গুজব রটালে ব্যবস্থা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহিন বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক দল। এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদে জনগনের পক্ষে কথা বলতে পারবে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে।

মতবিনিময় সভায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশে^র ক্ষমতাধর নেতাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু কন্যার ডায়নামিক নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আওয়ামী লীগ জনগনের রায় নিয়ে পুনারায় ক্ষমতায় আসবে এবং তখন বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে।

মতবিনিময় সভায় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক সামছুল হাসান মিরন, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম হারুন, সুমন ভৌমিক, নাসির উদ্দিন বাদল, আসাদুজ্জামান কাজল, জামাল হোসেন বিশাদ, আকবর হোসেন সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কেশবপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সাবেক সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু, কাদির হানিফ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, অশ^দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা