সারাদেশ

জামালপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে দেশিয় অস্ত্র পাইপগান ও ৩০ গ্রাম হিরোইনসহ মেহেদী হাসান নিপুল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

আরও পড়ুন : ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

গ্রেফতারকৃত নিপুন সদর উপজেলার জামিরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহম্মেদ জানান, বুধবার দিবাগত রাত আড়াইটায় জামালপুর সদর উপজেলার গোপালপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মেহেদী হাসান নিপুলকে গ্রেফতার করে। তার নামে জামালপুর সদর,ময়মনসিংহের ত্রিশাল ও গাজীপুরের শ্রীপুর থানায় ৫টি হত্যা মামলাসহ অপহরন ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে একজন পেশাদার কিলার। অপহরন ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন : চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

এস আই তারিকুজ্জামান বাদি হয়ে জামালপুর সদর থানায় মেহেদী হাসান নিপুলকে আসামী করে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা