ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে বাস চাপায় সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির শাহী বাসের চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫জন আহত হয়।

আরও পড়ুন : নোয়াখালীর ৫ মসজিদে ঈদের নামাজ আদায়

নিহত শাহ আলম (৩৪) উপজেলার দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভাস্থ চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনে চট্রগ্রামগামী শাহী বাস দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিকে চাপা দেয়।

আরও পড়ুন : চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

এতে সিএনজি চালক শাহ আলম গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাস ও দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে দীর্ঘ যানজট

লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপর বাস চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা