ছবি: সংগৃহীত
সারাদেশ

অনশনে বসা সেই যুবকের মুত্যু

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের প্রতিবাদকারী নিয়ে বহুল আলোচিত প্রতিবাদী যুবক হুমায়ুন আহমেদ রুমেল অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের নাটাই পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি।

আরও পড়ুন: আগুনে পুড়লো ঘুমন্ত ২ বোন

বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি ‘চ্যানেল বগুড়া’ নামে একটি পেইজে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেন। মার্চ মাসে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিল করা হলে রুমেল এই ভেন্যু ফিরিয়ে আনতে দুই দফা অনশন করে আলোচিত হন।

বুধবার রাত ১১টা ৪২ মিনিটে রুমেল তার ফেসবুক পেইজে লেখেন, ‘জীবনের প্রথম স্মৃতি এবং জীবনের শেষ স্মৃতি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ...।’এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে রুমেল তার ফেসবুকে লেখেন, ‘বগুড়ার বিমানবন্দর চালু করার দাবিতে সিসি ক্যামেরার সামনে আমরণ অনশন করার প্রস্তুতি নিচ্ছি। ঈদ পার হলেই শুরু হবে আন্দোলন।’

আরও পড়ুন: মাওয়াতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত বেড়ে ৮

রুমেলের খালাতো বোন রুমি বেগম বলেন, সকালে ঘর থেকে বের হয়ে রুমেল বলে যে তার শরীর খুব খারাপ। তখনই বাড়ির আঙিনায় শোয়ানো হয়। তার কিছুক্ষণ পরই সে মারা যায়। রুমেল অ্যাজমা রোগে আক্রান্ত ছিল। তীব্র গরম সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে রুমেল।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম জানান, আলোচিত রুমেলের মারা যাওয়ার বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে সে মারা যেতে পারে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা