ছবি: সংগৃহীত
সারাদেশ

আগুনে নিঃস্ব তিন পরিবার

সান নিউজ ডেস্ক: ফরিদপুরে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে তিনটি পরিবার।এসময় আগুনে তিন পরিবারের বসতবাড়িসহ আটটি ঘর ভষ্মিভূত হয়।

আরও পড়ুন: ব্যানারে নাম না থাকায় ত্রিশাল উপজেলা আ’লীগের ক্ষোভ

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর হাজি ইসমাইল মুন্সির ডাঙ্গি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ওই তিন পরিবারের সেমিপাকা ছয়টি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা

ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই বলেন, রান্না করার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আগুনে তিনটি পরিবারের আটটি ঘর ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোকে এক বস্তা করে চাল দেওয়া হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা