গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১০
সারাদেশ

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১০

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাট ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী খুলনার দৌলতপুরের মৃত মোহাম্মদ আমিনের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, মাওয়া ফেরিঘাট থেকে খুলনাগামী সেতু ডিলাক্সের যাত্রীবাহী বাসটির সঙ্গে খুলনার দৌলতপুর থেকে মুকসুদপুরগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার রাস্তার পাশে খাদের পড়ে যায় এবং অন্তত ১১ যাত্রী আহত হন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা ও নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা